Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া জয়পুর গ্রামে মাটিতে ফাটল, নিরাপদ স্থানে থাকার পরামর্শ প্রসাশন ও আইন মন্ত্রীর

  |   শনিবার, ২৫ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া জয়পুর গ্রামে মাটিতে ফাটল, নিরাপদ স্থানে থাকার পরামর্শ প্রসাশন ও আইন মন্ত্রীর

আখাউড়ার আলো২৪ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের বেশকয়েকটি স্থানে মাটিতে ফাটল দেখা দেওয়ায় জনমনে আতংক বিরাজ করছে।

এ অবস্থায় আজ দুপুরে জয়পুর গ্রামে গনবিজ্ঞতি জারিকরে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রসাশন ও স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী আনিসুল হক।

উপজেলা প্রসাশনের পক্ষথেকে মাইকিং করে আজ বিকাল ৪ টার মধ্যে জায়গা খালি করে ইউনিয়নের একটি হাই স্কুল ও দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে।

এদিকে আইন মন্ত্রী আনিসুল হক ফোন করে গ্রাম বাসীকে নিরাপদ স্থানে থাকার জন্য বলেন।

জানাগেছে বেশ কয়েক বছর আগে একটি গভীর নলকূপ বসানোর সময় প্রথম ঐ এলাকায় প্রথম একটি ফাটলের সৃষ্টি হয়, পরে স্থানীয়রা চেষ্টা করে তা বন্ধ করে ফেললেও পরবর্তীতে অন্যদিক দিয়ে আরো কয়েকটি ফাটল দেখা দেয়।

গেল বৃহস্পতিবার রাতে বজ্রসহ ঝর বৃষ্টি হওয়ার সময় হঠাৎ করে একটি বসত ঘর সহ আরো বেশ কয়েকটি স্থানে নতুন করে ফাটলের সৃষ্টি হলে জনমনে নতুন করে আতংক দেখা দেয়।

প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্রামটি উচু টিলার উপর হওয়ায় এবং চতুরদিকে অপেক্ষাকৃত নিচু জায়গা থাকায় এধরণের ফাটল দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। গ্রামটিতে প্রায় ৫০টি পরিবারের ৩০০ জন সদস্য বসবাস করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেন,জয়পুর গ্রামে ফাটল দেখা দেওয়া এলাকাটি ঝুঁকিপূর্ণ বিধায় যে কোন ভূমি ধ্বস হয়ে জীবনের জন্য হুমকি হতে পারে সে জন্য জেলা প্রসাশক ও আইনমন্ত্রীর নির্দেশনায় গন বিজ্ঞপ্তি জারি করে আজকের মধ্যে জনসাধারণ অন্যত্র নিরাপদ স্থানে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ