| সোমবার, ১৪ জুন ২০২১ | প্রিন্ট | ৫৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে
মোঃসাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারতীয় শিক্ষার্থী ও বাংলাদেশি নাগরিকদের আসা অব্যাহত রয়েছে। গত দুই দিনে এ স্থলবন্দর দিয়ে ১১৫ জন শিক্ষার্থীসহ ১৩৮ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে।

যার মধ্যে বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১১৫ জন ভারতীয় ছাত্র ছাত্রী রয়েছে। যার ফলে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে আতংকিত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার মানুষ।এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রবেশকৃত ১৭১৪ জনের মধ্যে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এদের মধ্যে ১১৯০ জন যাত্রী কোয়ারেইন্টাইন শেষ করেছে।

গত ২৬ এপ্রিল থেকে সোমবার ১৪ জুন পর্যন্ত ভারত থেকে আসা যাত্রীর সংখ্যা ১৭১৪ জন। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ছাত্র ছাত্রীদের মাঝে পানি,চা,চকলেট, বিতরণ করছে উপজেলা প্রশাসন।