Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া দিয়ে ভারত ফেরত পিতা-পুত্র করোনাভাইরাসে আক্রান্ত

  |   শুক্রবার, ০৩ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া দিয়ে ভারত ফেরত পিতা-পুত্র করোনাভাইরাসে আক্রান্ত

আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত বাংলাদেশি পিতা-পুত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ পিতা-পুত্রের আক্রান্ত হওয়ার বিষয়টি আখাউড়াআন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশকে জানিয়েছে।

বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।
আক্রান্ত পিতার বয়স ৫৬ ও পুত্রের বয়স ২৩ বছর। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার পশ্চিম কদুরখিল এলাকায়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে আটজন গত বুধবার (১ জুলাই) দেশে ফিরেন। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর নিয়ম অনুযায়ী তাদেরকে চেকপোস্ট থেকে সরাসরি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়’।

‘ওই বাংলাদেশিরা করোনাভাইরাস পরীক্ষার জন্য ত্রিপুরা রাজ্যের আগরতলার শহরের সরকারি হাসপাতালে নমুনা দিয়ে এসেছিলেন। এর মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানানোর পর আমরা আমাদের ঊর্ধ্বতনদের অবগত করেছি’।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে জানাব’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ