শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া ধরখার ইউনিয়ন প্রবাসী বিএনপির কমিটি অনুমোদন

  |   শনিবার, ২৫ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৭৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া ধরখার ইউনিয়ন প্রবাসী বিএনপির কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন প্রবাসী বিএনপি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার(২৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০ টায় অনলাইন বিডিও কনফারেন্সে আলোচনার মাধ্যমে ৭৬ সদস্য বিশিষ্ঠ এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

আখাউড়া উপজেলা প্রবাস বিএনপির সিনিয়র সহ  সভাপতি ভূইঁয়া মাসুদের সভাপতিত্বে,আখাউড়া উপজেলা প্রবাস  বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রানার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপির প্রধান উপদেষ্টা আরাফাত চৌধুরী ও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপির সিনিয়র উপদেষ্টা মনিরুজ্জামান লিটন সহ প্রবাসে থাকা বিএনপির নেতৃবৃন্দ।


আলোচনা সভায় আখাউড়া ধরখার ইউনিয়ন প্রবাসী বিএনপির কমিটিতে সভাপতি ইতালি প্রবাসী বোরহান ভূইয়া, সাধারন সম্পাদক মালেশিয়া প্রবাসী মো:এনামুল সরকারসহ ৭৬ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদনের প্রস্তাব করেন আখাউড়া উপজেলা প্রবসী বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রানা।


আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিতে, আখাউড়া প্রবাসী বিএনপির প্রধান উপদেষ্টা আরাফাত চৌধুরী আখাউড়া ২ নং ধরখার ইউনিয়ন কমিটি অনুমোদন করেন,আখাউড়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন  আখাউড়া ২নং ধরখার প্রবাসী বিএনপির কমিটি গ্রহণ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ