শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া পৌরসভায় ৪৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা

  |   মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৫৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া পৌরসভায় ৪৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা

মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ৪৯ জন প্রার্থীকে বৈধ ঘোষনা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা।
মঙ্গলবার(১৯ জানুয়ারি) দিনব্যপী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শেষে ৫৮ জন প্রার্থীর মধ্যে ৪৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

এরমধ্যে মেয়র পদে ৪ জন মেয়র সাধারন কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ০৯ জন প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

বৈধ মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল,বি এন পির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন আব্দু, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র নূরুল হক ভূইয়া,মোবারক হোসেন রতন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও আখাউড়া পৌরসভা সাধারন নির্বাচন এর রিটার্নিং কর্মকর্তা মো: জিল্লুর রহমান উপস্থিত থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি ৪র্থ ধাপে আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।  এর আগে ৩ জানুয়ারি আখাউড়া পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও আখাউড়া পৌরসভা সাধারন নির্বাচন এর রিটার্নিং কর্মকর্তা মো: জিল্লুর রহমান বলেন, যাচাই বাছায়ে ৪৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়।বাতিলকৃত প্রার্থীরা তিন দিনের ভিতরে আপিল করার সুযোগ পাবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ