Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া যুবলীগের কার্যক্রম স্থগিত পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন কমিটি পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ মে ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া যুবলীগের কার্যক্রম স্থগিত পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন কমিটি পুনর্বহাল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মো. মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশে দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ রবিবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কার্যক্রম স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা যুবলীগের ওই কমিটির বিরুদ্ধে দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

একই প্রেস বিজ্ঞপ্তিতে আখাউড়া পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন কমিটি পুনর্বহাল করা হয়। নতুন ঘোষিত কমিটির বদলে আগের কমিটি কার্যক্রম পরিচালনা করা হবে বলে এতে নির্দেশনা দেওয়া হয়।

এর আগে আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক ও দুই যুগ্ম আহবায়কের বিরুদ্ধে সংগঠনের শৃংখলাবিরোধী কার্যক্রমের অভিযোগ এনে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ কারণ দর্শানোর কথা বলেন।

কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, গত ৩০ এপ্রিল আখাউড়া উপজেলার অন্তর্গত আখাউড়া পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় নির্দেশ অমান্য, গঠনতন্ত্র লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা ও নিয়ম বহির্ভুতভাবে এসব কমিটি গঠন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন ও বিনষ্ট হয়েছে মর্মে প্রতীয়মান হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ এপ্রিল হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে আখাউড়া পৌরসভা, আখাউড়া উত্তর, আখাউড়া দক্ষিণ, মনিয়ন্দ, মোগড়া ও ধরখার ইউনিয়ন কমিটি ঘোষণা করে আখাউড়া উপজেলা যুবলীগ।

উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান নাজিম ও মো. আব্দুল মমিন বাবুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়। গঠিত কমিটির নেতৃবৃন্দের কাছেও এসব কমিটি হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ