Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় ভবঘুরের করোনা পজিটিভ।

  |   সোমবার, ২৭ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় ভবঘুরের করোনা পজিটিভ।
অমিত হাসান অপু
আখাউড়ায় রেলস্টেশন এলাকার সুলতান মিয়া (৪৩) নামক এক ভবঘুরে করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ভবঘুরের বাড়ির লাকসামের হরিচর গ্রামে। এ নিয়ে আখাউড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জনে দাড়িয়েছেন।
 জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি কুমিল্লার লাকসামে হরিচর গ্রামে। তিনি আখাউড়া রেলওয়ে স্টেশনেই থাকতেন। সম্প্রতি ভৈরবের এক ব্যক্তির সঙ্গে তার চলেফেরা দেখে স্থানীয় লোকজন সংশ্লিষ্টদের খবর দিলে গত ২২ এপ্রিল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে যেখানে থাকেন সেখানেই অবস্থানের জন্য বলা হয়। নমুনার ফল পজিটিভ আসার পরপরই আজ সোমবার দুপুরে স্টেশনে ছুটে যান আখাউড়ার ইউএএনওসহ হাসপাতালসংশ্লিষ্টরা। এ সময় তাকে খুঁজে বের করে আইসোলেশনে রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ার বক্ষ ব্যধি হাসপাতালে নেওয়া হয়।

 

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, পজেটিভ হওয়ার খবর পেয়ে তাকে খুঁজে বের করে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়। কারা কারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এবং সে রেল ষ্টেশন এলাকায় যে দোকানে আসা যাওয়া করত সে দোকান বন্ধ করে এলাকাটি লকডাউন করা হয়।

উল্লেখ্য যে, আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ, মোগড়া ইউনিয়নের গঙ্গানগর, চরনারায়নপুর, এবং দেবগ্রাম আগেই লকডাউন করা হয়। আজ আখাউড়া রেলস্টেশন লকডাউন করা হল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ