Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া রেলস্টেশন এলাকায় অজ্ঞাত যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া রেলস্টেশন এলাকায় অজ্ঞাত যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকা থেকে ট্রেনের নিচে কাটা পড়া অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।নিহত যুবকের পরিচয় নিশ্চিত হতে তদন্ত চলছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে জংশন স্টেশনের পশ্চিম কলোনি এলাকা থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।পুলিশের ধারণা,আখাউড়া- ঢাকা রেলপথে চলাচলকারি রাতের যে কোন ট্রেনের নিচে কাটা পড়ে এ অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, ঘটনাস্থল থেকে নিহতের ট্রেনে কাঁটা ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো প্রস্তুতি চলছে।

উদ্ধারকৃত মৃতদেহের দেহ মস্তক থেঁতলে টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।মৃতদেহের শরীর থেকে একটি মোবাইলের সিম কার্ড পাওয়া গেছে। তার সূত্র ধরে মৃতদেহের পরিচয় উদঘাটন শনাক্তের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ