Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া সীমান্তে বিজিবিকে ঈদের মিষ্টি উপহার দিল বি এস এফ।

  |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া সীমান্তে বিজিবিকে ঈদের মিষ্টি উপহার দিল বি এস এফ।

আখাউড়া প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে  মিষ্টি ও ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে।

গতকাল বুধবার বিকালে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তের নোম্যান্সল্যান্ডে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে সম্প্রীতির এই সম্মিলন ঘটে।

আখাউড়া স্থলবন্দর বিজিবি সূত্রে জানা গেছে, আখাউড়া সদর বিজিবি কোম্পানি কমান্ডার মো. বদর উদ্দিন বুধবার বিকাল সাড়ে ৫টায় ভারত ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফের কোম্পানি কমান্ডার সঞ্জয় শর্মার সঙ্গে কুশল বিনিময় করেন।

বিএসএফের পক্ষ থেকে বিজিবি জওয়ানদের হাতে তিন প্যাকেট মিষ্টি উপহার হিসাবে তুলে দেন। এর আগে ঈদ উপলক্ষে বিজিবিও বিএসএফ কর্তৃপক্ষকে মিষ্টি উপহার দেন।

এসময় আখাউড়া স্থলবন্দর বিজিবি কমান্ডার মো. শাহ আলম ও আগরতলা স্থলবন্দর বিএসএফ কমান্ডার সুণীল উপস্থিত ছিলেন।

আখাউড়া কোম্পানি কমান্ডার মো. বদর উদ্দিন বলেন, ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদসহ বিভিন্ন দিবসে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফ-বিজিবি জওয়ানদের মাঝে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ