Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া সীমান্তে হোলি উৎসবে মাতল বিজিবি-বিএসএফ।

  |   বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া সীমান্তে হোলি উৎসবে মাতল বিজিবি-বিএসএফ।

মহি উদ্দীন মিশু#

সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা (হোলি) উপলক্ষে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের আবির (রং) মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ হোলি উৎসব উদযাপন করা হয়।

এর আগে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় বিএসএফ। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার হিসেবে তুলে দেয়া হয়।

এ ধরনের আয়োজনে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করে বিজিবি ও বিএসএফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তের নোম্যান্সল্যান্ডে হোলির আনন্দে মাতলেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া-আগরতলা সীমান্তে বিএসএফের আমন্ত্রণে বিজিবি জওয়ানরা হোলি খেলায় শামিল হন। উভয় দেশের সীমান্তরক্ষী জওয়ানরা পরস্পরের মধ্যে আবির (রং) মাখিয়ে খেলেন।

বিএসএফ জওয়ানরা আবির মেখে দেন বিজিবি জওয়ানদের গায়ে। অপরদিকে বিজিবি জওয়ানরা আবির মেখে দেন ভারতীয় জওয়ানের শরীরে। এ সময় লাউড স্পিকারে হোলির গানের তালে তালে সবাই মিলে নেচে গেয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সবাই।

আগরতলা স্থলবন্দর বিএসএফ কোম্পানি কমান্ডার কৃষাণ কুমার ও বন্দর ক্যাম্প কমান্ডার গণপতি যুগান্তরকে বলেন, আখাউড়া স্থলবন্দর বিজিবি জওয়ানরা হোলির আনন্দে শামিল হওয়ায় আমরা সবাই খুশি।

আখাউড়া স্থলবন্দর ক্যাম্প কমান্ডার মো. শাহ আলম যুগান্তরকে বলেন, এ সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সব সময়ই বন্ধুত্বপূর্ণভাবে কাজ করছে। আগামীতেও দুদেশের সীমান্তরক্ষী বাহিনী আন্তরিকতা বজায় রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর  বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সস্পর্ক বজায় রাখতে এই ধরনের বিনোদন দরকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ