Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান আটক।

  |   বুধবার, ২৪ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান আটক।

আখাউড়া প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে তাদের আখাউড়া থানায় সোপর্দ করেছে বিজিবি।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের দৌলতপুর এলাকা দিয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে ঘাগুটিয়া ক্যাম্পের টহল বিজিবি জওয়ানরা তাদেরকে আটক করে।

আটকরা হলেন- চিনিমী ওচীবুকু নোয়াজোর (৩০),  পাসপোর্ট নম্বর- এ১০০৮২৫৮০, চীবুকীওলিভার নোশু (৩০), পাসপোর্ট নম্বর- এ১০০৮২৮৪৮ ও ইলভিস সিজীকি ইভীজি (২৫), পাসপোর্ট নম্বর- এ১০২১৬৭৪৫।

বিজিবি জানায়, আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া সীমান্ত এলাকার ২০১৮ মেইল পিলারের দৌলতপুর সীমান্তপথে ভারতে প্রবেশের সময় ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। তারা গত ২০ জুলাই বাংলাদেশে আসেন।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহম্মদ নিজামী জানান, ঘাগুটিয়া বিজিবি ক্যাম্পের জওয়ানরা ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করে বুধবার সকালে থানায় সোপর্দ করেছেন। কেন এবং কিভাবে তারা আখাউড়া সীমান্তে আসলো তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদের ব্রাহ্মণবাড়ীয়া জেলা কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ