Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মৃত্যুতে আমদানি-রপ্তানি বন্ধ

অমিত হাসান অপু   |   বুধবার, ১১ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মৃত্যুতে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের প্রবীণ বিশিষ্ট ব্যবসায়ী আব্বাছ উদ্দীন ভূঁইয়ার মৃত্যুতে এক দিনের জন্য আমদানি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন্দরের ব্যবসায়িক সংগঠনগুলো।

আগামীকাল বৃহস্পতিবার (১২ই আগস্ট) আখাউড়া স্থলবন্দরের সকল প্রকার ব্যাবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে বলে এক বার্তায় জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানী-রপ্তানী কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান,আব্বাছ উদ্দিন ভূঁইয়া আখাউড়া স্থলবন্দরের প্রবীণ ব্যবসায়ী ছিলেন তার অকালমৃত্যুতে আখাউড়া স্থলবন্দরে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তাছাড়া সকাল ১১ টায় স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যালয়ে আব্বাছ উদ্দিন ভূইয়ার মাগফেরাত কামনায় আলোচনা সভা,বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ