Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া স্থলবন্দরে ৪ ট্রলি ও ২টি হুইল চেয়ার বিতরন করেছেন জেলা প্রশাসক।

  |   মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দরে ৪ ট্রলি ও ২টি হুইল চেয়ার বিতরন করেছেন জেলা প্রশাসক।

মো:সাইফ খান: আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দরসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান পরির্দশন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
তিনি আখাউড়া স্থলবন্দরের কাষ্টমস, উত্তর ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আখাউড়া সদর ইউনিয়ন ভূমি অফিস ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা ও প্রতিবন্ধীকতা সম্পর্কে অবহিত হন।
এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা।

কাষ্টমস পরির্দশনের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান বাংলাদেশ-ভারত চলাচলকারী যাত্রীদের মালামাল পরিবহরণের জন্য ৪টি ট্রলি ও রোগীদের জন্য ২টি হুইল চেয়ার দিয়ে সহযোগীতা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফ্রিজ দেয়া হয়।

এদিকে স্থলবন্দর পরির্দশনের সময় জেলা প্রশাসক বন্দরের রফতানীকারক ও সিএন্ডএফ এজেন্টদের সাথে মতবিনিময় করেন। আখাউড়া স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী বাংলাদেশী ও ভারতের যাত্রীদের সাথে কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দরের আমদানী-রফতানীকারক এ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল, স্থলবন্দরের প্রবীন ব্যবসায়ী মো:আব্বাস উদ্দীন ভূইয়া, ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ