শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ কোটি ১৫ লক্ষ টাকার গম আমদানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   ৪০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ কোটি ১৫ লক্ষ টাকার গম আমদানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হলো তিন কোটি পনের লক্ষ পনের হাজার নয়শত একুশ টাকার গম।

টনপ্রতি ২৩৬১৬ টাকা মূল্যে ১৩৩৫ মেট্রিকটন গম আমদানি করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএস বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল রাজশাহী।গত বৃহস্পতিবার ও আজ সোমবার ৭১ টি ভারতীয় ট্রাকে করে দুই দিনে ১৩ লক্ষ ৩৪ হাজার ৫১০ কেজি গম আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে।

গম আমদানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ট মোঃ আক্তার হোসেন বলেন,দ্বিতীয়বারের মতো ভারত থেকে ১৩৩৪ টন গমের একটি চালান আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে। পরে স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম শেষ করে অধিকাংশ গম বাংলাদেশি ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গায় নেওয়া হয়।

আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জানান,ভারত থেকে ১৩৩৪ টন গম ২৭৮ ডলার টনপ্রতি আমদানি করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএস বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল রাজশাহী।

আখাউড়া স্থলবন্দর সহকারী পরিচালক ট্রাফিক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,ভারত থেকে দুই দিনে একটি গমের চালান আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে।তার মধ্যে গত বৃহস্পতিবার ২২টি ভারতীয় ট্রাক আজ সোমবার ৪৯টি ট্রাক বন্দরে প্রবেশ করে এর মধ্যে ১৫টি ভারতীয় ট্রাক আনলোডের বাকি রয়েছে।বাকিগুলো বন্দর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে গেছে আমদানিকারকগন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ