শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানিতে নতুন মাত্রা

মো,সাইফুল ইসলাম   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দর দিয়ে  মাছ রপ্তানিতে নতুন মাত্রা

আখাউড়া স্থলবন্দর দিয়ে গত ২ দিনে রেকর্ড পরিমাণ তিন লক্ষ পাঁচ হাজার নয়শত আটষট্টি কেজি মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি হয়েছে।মাছ রপ্তানিতে এই স্থলবন্দরে নতুন মাত্রা ফিরে পেয়েছে।

আড়াই ডলার কেজিতে যার মূল্যে ৮ লক্ষ ১৪ হাজার ৯২০ ডলার বাংলাদেশী মুদ্রায় ৯ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৪০০ টাকা।আজ সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমান ১ লক্ষ ৭২ হাজার ৪৩৪ কেজি লাঙ্গল রপ্তানি হয়।যা আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিন সর্বোচ্চ মাছ রপ্তানি।

মাছ রপ্তানি কারক প্রতিষ্ঠান বাবুল এন্টারপ্রাইজ, গত দুইদিনে ১৩ টি শিপমেন্টের মাধ্যমে ভারতের ত্রিপুরায় এইমাছ রপ্তানি করে।মাছ রপ্তানিতে ব্যবহৃত সি এন্ড এফ এজেন্ট মিতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেছার উদ্দিন ভূইয়া জানান, চাতলা,সুতার কান্দিসহ দেশের কয়েকটি বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকায় আখাউড়া স্থল বন্দরে মাছ রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

আখাউড়া স্থলবন্দরের কাস্টম সুপার, ওয়াহিদুজ্জামান খান জানান,গত দুই সপ্তাহ ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বেড়েছে। প্রতি কেজি আড়াই ডলার মূল্যে মাছগুলো রপ্তানি হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ