Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ৩৬ ভারতীয় নাগরিক

  |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ৩৬ ভারতীয় নাগরিক

আখাউড়া প্রতিনিধি:

ভারতে লকডাউন থাকায় ছয় মাসেরও বেশি সময় বাংলাদেশে আটকে থাকা ৩৬ জন ভারতীয় নাগরিক ৫ম দফায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরেছেন। আজ বুধবার(২ সেপ্টেম্বর) দুপুরে ৩৬ জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে নিজ দেশে ফিরে যান।

এর আগে চার দফায় ৪০০জন ভারতীয় নাগরিক এ পথে দেশে ফেরেন।আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা এসআই আবদুল হামিদ জানান, করোনা পরিস্থিতিতে বাংলাদেশে যেসব ভারতীয় নাগরিক আটকে ছিলেন ভারতীয় হাইকমিশনে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে ৫ম দফায় ৩৬ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান। এর আগে ২৮ মে প্রথম দফায় ১০৬ জনসহ ৪০০জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে যান বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তা।

আখাউড়া ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতে এবং বাংলাদেশে আটকেপড়াদের মধ্যে গত ৬ মাসে (৪ মার্চ-২ সেপ্টেম্বর) আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে নিজ দেশে প্রত্যাবর্তন করেন ৯০৪ জন পাসপোর্টধারী বাংলাদেশি।

এ সময়ে পাঁচ দফায় বাংলাদেশ থেকে ত্রিপুরায় ফিরে যান ৪৩৬ জন ভারতীয় নাগরিক। আখাউড়া ইমিগ্রেশন সীমান্ত পথে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারী ৩১ জন বাংলাদেশি ভারত গমন করেন। অপরদিকে মিনিস্ট্রি আদেশ কপির অনুমতি নিয়ে ৯ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ