Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ফেরত যাত্রী আসা বৃদ্ধি জেলা প্রসাশকের বন্দর পরিদর্শণ

  |   বৃহস্পতিবার, ০৬ মে ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ফেরত যাত্রী আসা বৃদ্ধি জেলা প্রসাশকের বন্দর পরিদর্শণ

আখাউড়া প্রতিনিধি

ভারতে করোনাভাইরাসের কারনে প্রতিদিন মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছেই। সংক্রমণ মোকাবিলায় ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।তবে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঝুঁকি নিয়ে প্রতিবেশী দেশে অবস্থানরত যাত্রীরা বিশেষ অনুমতি নিয়ে আখাউড়া স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

বিষয়টি মনিটরিং করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খান।

পরিদর্শণ কালে জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খান বলেন,আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত থেকে যাত্রী প্রবেশের হার বেড়েছে।এ অবস্থায় ভারতফেরত যাত্রীদের বর্তমানে জেলার বিজয়নগর উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং আখাউড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ভারত থেকে ফেরা নাগরিকদের সংখ্যা আরও বাড়লে পাশের জেলায় কোয়ারেন্টাইনে রাখার চিন্তা-ভাবনা চলছে বলেও তিনি জানান তিনি।

পরিদর্শনকালে তিনি আখাউড়া ইমিগ্রেশন অফিস ঘুরে দেখেন।এ সময় জেলা প্রশাসক ইমিগ্রেশন অফিসের সামনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বসানো মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে কথা বলেন।পাশাপাশি ভারত থেকে আসা রোগীর স্বজনসহ যাত্রীদের সঙ্গেও কথা বলেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে-এ-আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ইমিগ্রেশন অফিসার আব্দুল হামিদ প্রমুখ।

স্থলবন্দরের ইমিগ্রেশন সুত্রে জানা গেছে গতকাল বুধবার  ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৬৩জন। আজ বৃহস্পতিবার (৬ মে) এসেছেন শতাধিক বাংলাদেশি যাত্রী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ