Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ছিন্নমূল হকার্সদের মাঝে চাউল বিতরন

  |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ছিন্নমূল হকার্সদের মাঝে চাউল বিতরন

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কতৃক ১০ কেজি করে ২৫০ জন ছিন্নমূল হকার্সদের মাঝে আড়াই (২.৫০)টন চাল বিতরণ করেন।

আখাউড়া রেলওয়ে স্টেশন ও সড়ক বাজারের হকার্স ও ছিন্নমূল কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা হিসেবে এই চাউল দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় পৌর শহরের রাধানগর রাধামাধব আখড়া মাঠে আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল উপস্থিত থেকে এই চাউল বিতরণ করেন।

এসময় মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল বলেন মাননীয় আইন মন্ত্রী আনিসুল হকের নির্দেশে আমরা এই চাউল বিতরণ করছি। মেয়র আরোও বলেন মাননীয় আইন মন্ত্রী মহোদয় আমাদেরকে বলেছেন উনার সংসদীয় আসন এলাকায় কেউ যেন ভাত না খেয়ে থাকে। প্রয়োজনে প্রতিটি ঘরে ঘরে খোঁজ নিতে বলেছে এবং কেউ যদি খাদ্যঅভাবে থাকে তাৎক্ষনিক তাকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা উনার নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা দীপক ঘোষ, আখাউড়া পৌর আওয়ামী লীগ নেতা শিপন হায়দার প্রমূখ্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ