শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হকের মায়ের ১ম মৃত্যুবার্ষিকী পালিত 

  |   রবিবার, ১৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৫৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হকের মায়ের ১ম মৃত্যুবার্ষিকী পালিত 

অমিত হাসান অপু:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এড. সিরাজুল হকের সহধর্মীনি ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য, আইনমন্ত্রী এড. আনিসুল হকের মাতা বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের সড়ক বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচিতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এ উপলক্ষে এতিমখানায় তাবারক বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো: মনির হোসেন বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপুল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন সহ আরো অনেকে।

মিলাদ শেষে জাহানারা হকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ