Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় আওয়ামীলীগ নেতা খোকন খানের মৃত্যু: আইনমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৬ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় আওয়ামীলীগ নেতা খোকন খানের মৃত্যু: আইনমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, স্থলবন্দরের ব্যবসায়ী হাজী খোকন খান (৬৫) ইন্তেকাল করেছেন।

শনিবার সকাল ৬টায় ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৫ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। হাজী খোকন খানের মৃত্যুতে কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও এই আওয়ামীলীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, আখাউড়া স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি হাজী শফিকুল ইসলাম, আখাউড়া ৫ নং দক্ষিণ ইউপির চেয়ারম্যান জালাল উদ্দিন সহ আরো অনেকে।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি পৌরশহরের তারাগনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ