Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৫-২৬ মৌসুমের সরকারি নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে এগারটায় উপজেলা এলএসডি গোডাউনে প্রতি কেজি ৩৪ টাকা দরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মধ্য দিয়ে এবারের মৌসুমের আনুষ্ঠানিক আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।

এ মৌসুমে উপজেলা প্রশাসনের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪১ মেট্রিক টন। উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া কৃষক মোঃ হেবজু মিয়ার নিকট থেকে ধান সংগ্রহ করে কার্যক্রমের সূচনা করেন। প্রতি জন কৃষক ১২০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত আমন ধান সরবরাহ করতে পারবেন।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ সাজেদুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন প্রমুখ।

সরকারি নির্ধারিত দামে ধান ক্রয় কার্যক্রম কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০২৬ইং পর্যন্ত উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত আমন ধান উৎপাদনকারী কৃষক তালিকা থেকে আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ