Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয়

  |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয়

বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধার হওয়া ১ টি মর্টারশেল নিষ্ক্রিয় করা হয়েছে।বৃহস্পতিবার(১১জুন)দুপুর ১ টার সময় কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত আখাউড়া সীমান্তে মু্ক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সাথে পাকিস্তানী সেনাদের সম্মুখযুদ্ধ হয়েছিল।নিষ্ক্রিয় করা মর্টারশেলটি যুদ্ধের সময় ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে ধারনা করা হয়।

জানা যায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর মধ্যপাড়ার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো: রিপন হোসেন(৪০)এর বাড়িতে মাটি কাটার সময় ১ টি পাকিস্তানী মর্টারশেল দেখতে পায়।

পুলিশ সূত্র থেকে জানা যায়,২৫/ফকির মোড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এমপি ২০২২ এর ০৬ এস হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের আব্দুল্লাপুর মধ্যপাড়া নামক স্থানে গত ২২শে মার্চ সন্ধা সাড়ে ৭ টার সময় মোঃ রিপন হোসেন (৪০)এর বাড়িতে মাটি কাটার সময় একটি পাকিস্তানি মর্টারশেল দেখতে পায়।উদ্ধারকৃত মর্টারশেলটির ওজন আনুমানিক ৩০কেজি, দৈর্ঘ্য ২৯ ইঞ্চি ও ব্যাস ১৮ ইঞ্চি।

 উক্ত শেলটি আখাউড়া থানা কর্তৃপক্ষের নির্দেশক্রমে একই গ্রামের গ্রামপুলিশ মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ আব্দুল হাকিম (৩২) এর তত্ত্বাবধানে তাহার জিম্মায় রাখা হয়।

২৫ আখাউড়া বিওপি আর আই বি নাঃ মোঃ মহিদুল ইসলাম জানায়,এরিয়া হেডকোয়ার্টার কুমিল্লা সেনানিবাস হতে মেজর ফাহমিদা সিদ্দিকীর নেতৃত্বে সেনাবাহিনীর ১১ সদস্যের ১ টি বোমা নিষ্ক্রিয়করণ টিম উদ্ধার হওয়া মর্টারশেলটি গ্রামপুলিশ আব্দুল হাকিম এর কাছ থেকে সংগ্রহ করে। পরে সাতপাড়া হেলিপ্যাড মাঠে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই নিষ্ক্রিয় করেন।

এ সময় আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ