| শনিবার, ২২ অগাস্ট ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় হুইস্কি, ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৪ কেজি ভারতীয় গাঁজা’সহ ০২জন পাচারকারী কে আটক করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক আজ শনিবার (২২ আগস্ট ) প্রেস বিজ্ঞপ্তি নং-৫৭/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার আখাউড়া উপজেলার আজমপুর বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-২০১৯ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘আমোদাবাদ’ নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল’সহ ০২ জন আসামী আটক করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরব বোরাকান্দা গ্রামের
যথাক্রমে : (ক) মোঃ হৃদয় হোসেন (২৩), পিতা- মোঃ লিটন মিয়া এবং (খ) মোঃ নাদিম ইসলাম (২৩), পিতাঃকরিম মিয়া। এছাড়াও আজমপুর বিওপির আওতাধীন রাজাপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০৪ কেজি ভারতীয় গাঁজা ও ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। অন্যদিকে বিজয়নগর উপজেলার আলীনগর বিওপির আওতাধীন নোয়াবাদি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় হুইস্কি এবং ০৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এছাড়াও মুকুন্দপুর বিওপির’র আওতাধীন কামালমোড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ১,৩৯,৪০০/- টাকা। ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য’সহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদ্বয়ের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ২৪ (খ) এর ১০ (ক)/৪১ ধারায় আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।