Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় কিশোর গ্যাং লিডার কায়কোবাদ ইয়াবাসহ গ্রেফতার

  |   শনিবার, ০৩ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় কিশোর গ্যাং লিডার কায়কোবাদ ইয়াবাসহ গ্রেফতার

আখাউড়া প্রতিনিধি:

আখাউড়া সীমান্তের কিশোর গ্যাংয়ের অন্যতম লিডার, মাদকসেবী ও সরবরাহ চক্রের অন্যতম কায়কোবাদ ভুইয়া (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় ২৬০ পিস ইয়াবাসহ আখাউড়া কুড়িপাইকা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কায়কোবাদ আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়ার ভাতিজা।

খোজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত কায়কোবাদ আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সীমান্ত এলাকায় ছোট ছোট কিশোর অপরাধী চক্রের প্রধান , এছাড়াও মাদকসেবন, মাদক বিক্রির অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কায়কোবাদকে তার নিজ বাড়ি থেকে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা এএসআই মো: খোরশেদ আলম বলেন, গ্রেফতারকৃত কায়কোবাদের বিরুদ্ধে অপরাধের একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাতে আমরা ইয়াবাসহ তার অবস্থানের কথা জানতে পেয়ে তাকে গ্রেফতার করি। তার ঘর তল্লাশী করে ২৬০ পিস ইয়াবা উদ্বার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই ব্যাপারে আখাউড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে আজ শনিবার আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ