Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এছাড়াও তাদেরকে অর্থ পুরস্কার দেওয়া হয়। এসএসসি ১০ হাজার এবং এইচএসসি ২৫ হাজার টাকা। ছাত্রছাত্রীদের নিজ নিজ একাউন্টে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার, মোঃ জুলফিকার হোসেন। ২০২২ ও ২০২৩ সালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও গ্রেড প্রাপ্ত ৩৬ জনকে পুরস্কৃত করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তৌহিদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার
কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেষ মাহফুজুর রহমান, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার রায়, আমোদাবাদ শাহআলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ তারেক, টনকী ছাদেকুল উলুম মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জহিরুল হক ভূইয়া, আখাউড়া টেকনিকেল আলীম মাদরাসার শিক্ষক, সহকারি প্রোগ্রামার জিসান আহমেদ, সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম, অভিভাবক মাসুদ মিয়া, কৃতি শিক্ষার্থী স্বর্ণা অবন্তি পাল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসার প্রধানগণ, অভিভাবক বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এসএমসির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরা সম্মান পেয়েছে তা তাদেরকে ব্যক্তিগত সাফল্য ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদাকে আরও উজ্জ্বল করেছে। এই পুরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান এবং শিক্ষাক্ষেত্রে তাদের উৎসাহিত করা হলো। শিক্ষার আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখবে এই প্রত্যাশা করা হয়।

তারা বলেন, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা বেশি ফেল করে। এ দুটি বিষয়সহ সকল বিষয়ে গুরুত্বসহকারে পাঠদান করাতে হবে। শিক্ষার মান উন্নয়ন ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে বলে মনে করেন বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ