Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় খাদেম ফাউন্ডেশনের উদ্দ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  |   শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় খাদেম ফাউন্ডেশনের উদ্দ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান বিজয়ের মাসে খাদেম ফাউন্ডেশনের উদ্দ্যোগে আখাউড়া পৌরসভার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শুক্রবার বিকাল তিনটায় পৌরশহরের খড়মপুরে খাদেম ফাউন্ডেশন কমপ্লেক্সে মোট ৫৩ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। খাদেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এম.এন.এইচ খাদেম দুলালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মো.জামসেদ শাহ,বীর মুক্তিযোদ্ধা মো.বাহার মিয়া মালদার,বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলম খাদেম,বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম,মরহুম এডভোকেট এমদাদুল হক বারী সাহেবের ছেলে তানজীর আহমেদ,খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু,জামান খাদেম প্রমূখ।আখাউড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর কাজী নাসির উদ্দিন খাদেম লিটনের সঞ্চালনায় বক্তারা মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ