Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় খাল দখলের চেষ্টাকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

  |   রবিবার, ২৪ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় খাল দখলের চেষ্টাকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাল দখলের চেষ্টার সময় মো. শিহাব নামে এক দখলকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে পৌরশহরের সড়কবাজারের মায়াবী সিনেমা হলের পূর্ব-দক্ষিণ পাশের কালন্দি খাল দখলের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম।খাল দখল চেষ্টাকারী শিহাব উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মিন্টু মিয়ার ছেলে। সরেজমিনে দেখা গেছে,কলেজ রোডের সেন্টু স্টুডিও এর পিছনে খালের উপর স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে রড-সিমেন্ট দিয়ে পিলারের ঢালাই করে মো.শিহাব।

এবিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম বলেন,অবৈধভাবে কালন্দী খাল দখলের চেষ্টা করায় শিহাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শহর ও জেলা শহরের পৌর এলাকার মাঠ ও উন্মুক্ত স্থান এবং প্রাকৃতিকভাবে জলাধার এলাকা সংরক্ষণ আইন ২০০০ এর (৫)ধারায় তার বিরুদ্ধে মামলা দেয়াসহ জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ