শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় জামায়াতে ইসলামের যুব কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় জামায়াতে ইসলামের যুব কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের কর্মমঠ রাজমঙ্গলপুর হানিফের দোকান প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মনিয়ন্দ ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি শেখ মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন সোহেল।

সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফয়েজ কাশেম, ১নং ওয়ার্ডের সভাপতি আল মামুন ভূঁইয়া, ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান (মজনু), সহ-সভাপতি সালাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। সভায় “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” — এই স্লোগানকে সামনে রেখে নবগঠিত ৫নং ওয়ার্ড যুব কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে—
মোঃ আবু হানিফ ভূঁইয়া সভাপতি,
মোঃ জামান মোল্লা সাধারণ সম্পাদক
এবং ইসমাইল সরকার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

সভায় বক্তারা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, ইসলামভিত্তিক সমাজ বিনির্মাণে যুব সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রতি অবিচল থাকতে হবে। আলোচনা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ