শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালতে জরিমানা

রওনক ইসলাম   |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালতে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে ইউসুফ মিয়া (৫২) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে তথ্য নিশ্চিত করেছে উপজেলা সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

এর আগে বুধবার সন্ধ্যায় পৌরশহরের খড়মপুর বাইপাস এলাকার একটি খালে বালু বোঝাই ভাল্কহেড রেখে বালু উত্তোলন করার সময় এ জরিমানা করেন। এছাড়া পৌর শহরের রেল স্টেশন এলাকায় হোটেল তাজমহলকে বাসি ও পচাঁ খাবার রাখার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে,দীর্ঘ দিন একটি চক্র ভাল্কহেড দিয়ে বালু এনে সাইন্ধারা নদীতে রেখে কৃষি জমি ভরাট করছে। কিন্তু এ বালু তারা কিভাবে কোথা থেকে উত্তোলন করছে তার কোন কাগজপত্র নাই।

আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় এ জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ভাল্কহেড হলো বালু উত্তোলন করার জন্য। কিন্তু বালু পরিবহনের জন্য নয়। তাছাড়া এ বালু তারা কোথা থেকে উত্তোলন করেছে তা আমরা জানি না। এজন্য জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ