নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণাবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই নারীসহ ৫ মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার(১০ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া রেল জংশন এলাকায় রেলওয়ে পুলিশের সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর একটার দিকে আখাউড়া রেলজংশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মো: সুমন (২৮), হৃদয় ইসলাম (২০), কবির হোসেন (৫৮), কল্পনা আক্তার (৪২) ও পারভীন আক্তার (৬৮) নামে ৫ জনকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানায়, প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে। মাদকের সাথে জড়িত কেউ রক্ষা পাবেনা বলেও তিনি জানান।