শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় নবগঠিত ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল

  |   শনিবার, ১২ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ১০৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের নবগঠিত তিনটি নতুন কমিটির ঘোষনায় আনন্দ মিছিল করেছে ছাত্রদল।

আজ শনিবার বিকালে উপজেলার পৌরশহরের স্বাস্থ্যকমপ্লেক্স থেকে শুরু হলে মিছিলটি পুলিশে বাধায় পড়ে।পরে মিছিলটি শান্তি নগর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

এ সময় দলীয় হাজার হাজার নেতা কর্মী মিছিলে অংশ গ্রহন করে।তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে যোগ্য নেতৃত্বের সমন্বয়ে নবগঠিত ছাত্রদলের কমিটি গঠন করায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবগঠিত ছাত্রদলের কমিটির সদস্যরা।

মিছিলে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মুছলেম উদ্দীন,সহসভাপতি মো:জয়নাল আবেদীন আব্দু,যুগ্ন সাধারন সম্পাদক ডা:খুরশেদ আলম,উপজেলা যুবদলের আহ্বায়ক মো:জাকির হোসেন,বিএনপি নেতা রৌফ চৌধুরীসহ আরো বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রদলের বিভিন্ন উপজেলার অঙ্গসংগঠনের ১৭টি কমিটি অনুমোদন দেয়া হয়। এর মধ্যে আখাউড়া উপজেলা ছাত্রদল, পৌর’ ছাত্রদল ও আখাউড়া কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ