Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিত ডুবে মো:আনাছ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টার মধ্যে যে কোন সময়ে উপজেলার পৌর শহরের মালদার পাড়ার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আনাছ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মোঃ সায়েদুল আলমের ছেলে। সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

আনাসের নানা মালদার পাড়ার বাসিন্দা মো:শাহেদ মিয়া জানান, মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে আনাছকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেল তিনটায় তার লাশ ভেসে ওঠতে দেখে। পরে তাকে আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা:আইয়ুব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ