শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় পৃথক অভিযানে ৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় পৃথক অভিযানে ৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে ৭০ কেজি গাজাঁসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নম্বর বিহীন একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) পুলিশ ও র‍্যাবের পৃথক ২টি প্রেস বিজ্ঞপ্তিদের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার পুলিশ ফাঁড়ী সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চান্দপুর বাজারের শেষ প্রান্তে উঁচা ব্রীজ সংলগ্ন ইউছুফ মিয়ার বেকারীর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) কেজি গাঁজা এবং ১টি পুরাতন নাম্বার বিহীন সিএনজিসহ কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়ার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ নাছির উদ্দিন(৪২) কে গ্রেফতার করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ছমিউদ্দিন জানান,নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সাক্ষরীত আরেক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,আখাউড়া পৌরশহরের দূর্গাপুর এলাকায় নূরে মদিনা জামে মসজিদ সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাজাঁ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পৌরশহরের খালাজুড়া এলাকার জামাল ভূঁইয়ার ছেলে তানিম ভূঁইয়া (২০), এবং বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার হুমায়ূন কবিরের ছেলে রাকিব মিয়া(২৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানাযায়,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ