শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় পৌর বিএনপির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

  |   সোমবার, ২৫ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৭৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় পৌর বিএনপির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ জানুয়ারি)বিকেলে আখাউড়ায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

আখাউড়া পৌর বিএনপির আহ্বায়ক মোঃসেলিম ভূইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আক্তার খানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি জনাব সিরাজুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মুসলেম উদ্দিন,মোঃআলী আজ্জম, নিয়ামুল হক, মোঃসালাহ উদ্দিন, ডাঃখোরশেদ আলম ভুঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আখাউড়া উপজেলা বিএনপিসহ নবগঠিত আখাউড়া পৌর বি এন পি ও উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

পরিচিতি সভায় বক্তারা বলেন, নবনির্বাচিত পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতারা গণতান্ত্রিক আন্দোলনকে বেগমান করতে ভূমিকা পালন করবে।এ সময় আখাউড়া পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থী জয়নাল আবেদীন আব্দুর পহ্মে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ