| রবিবার, ২৪ মে ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আখাউড়ার আলো ২৪ ডেক্স:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রথমবারের মতো এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার সকালে আসা ফলাফলে তাঁর করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে আখাউড়ার বাসিন্দা ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন।বর্তমানে তিনি সুস্থ আছেন।
আখাউড়ায় এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৭। এর মধ্যে শুরুর দিকে একজন মারা যান। ১৩ জন সুস্থ হয়েছেন। দুইদিন আগে দুইজন ও রবিবার আরো একজনের
করোনা আক্রান্তের খবর পাওয়া গেলো। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৩। এরম মধ্যে৫৬ জন সুস্থ হয়ে গেছেন।