শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় বিএনপি’র জনসমাবেশ সফল করতে রাজেন্দ্রপুর গ্রামে প্রস্তুতিমূলক সভা

রওনক ইসলাম   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিএনপি’র জনসমাবেশ সফল করতে রাজেন্দ্রপুর গ্রামে প্রস্তুতিমূলক সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার ( ২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আয়োজিত কবীর আহমেদ ভুইয়ার জনসমাবেশকে সফল করতে মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে প্রবাসীর যুবদলের সহ-সভাপতি ইব্রাহিম মিয়ার আয়োজনে ছয় গ্রামের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহফুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো: জাকির হোসেন।

সাবেক মেম্বার সেন্টু মিয়ার সঞ্চালনায় এই সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফারুক মিয়া, বাবরু মিয়া, মোসলেম মিয়া, যুবদল নেতা জহিরুল হক জহির প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আগামী ২৫ অক্টোবরের সমাবেশকে সফল করতে ৬ গ্রামের ঐক্যবদ্ধভাবে বিএনপি’র কর্মী-সমর্থকদের নিয়ে সমাবেশে অংশগ্রহণ করতে এবং আলহাজ্ব কবীর আহামেদ ভুঁইয়ার নেতৃত্বে আয়োজিত আসন্ন সমাবেশকে সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি যুবদলের আহ্বায়ক মো, জাকির হোসেন বলেন, বলেন, “বিগত স্বৈরাচার সরকারের সময়ে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন আলহাজ্ব কবীর আহামেদ ভুঁইয়া। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহামেদ ভুঁইয়ার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ