রওনক ইসলাম | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে যে কোন সময় উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেব নগর গ্রামের ব্যবসায়ী মো:মোহায়মিন হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা হয়। এসময় চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। মো:মোহায়মিন হোসেনের গাজিরবাজার এলাকায় মোবাইল ফোনের দোকান রয়েছে।
ব্যবসায়ী মোহায়মিন হোসেন জানান, রবিবার আমি শশুর বাড়িতে বেড়াতে যাই, সকালে আমার ভাই ফোন করে বলে বাড়িতে চুরি হয়েছে। আমি এসে দেখতে পাই ঘরের জানালা ভেঙ্গে চোরেরা ঘরে প্রবেশ করে আলমারির লকার ভেঙ্গে নগদ ৬৫ হাজার টাকা ৩ ভরি স্বর্ণ, ৩ মোবাইলসহ সাত লাখ টাকার মালামাল নিয়ে যায়। রবিবার দিবাগত রাতের যে কোন সময় এই চুরির ঘটনা ঘটে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, চুরির খবর পেয়ে ব্যবসায়িকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিভাবে চুরির ঘটনা ঘটেছে এই বিষয়টি জানার চেষ্টা চলছে।