Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৭ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ রোববার (২৭ মার্চ) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৫টি প্রদর্শনী পুকুরকে এসব উপকরণ প্রদান করা হয়। এরমধ্যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ জন এবং বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য প্রকল্পের আওতায় ২ জন। এর আগে ১৮ জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, ইউনিয়ন পর্যায়ে মৎস্য সেবা কুমিল্লার উপ-প্রকল্প পরিচালক মোঃ আনোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল মজুমদার।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫টি প্রদর্শণী পুকুরের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ আছে। এর মধ্যে ২৫ হাজার টাকার মাছ্য এবং বাকী টাকার খাদ্য উপকরণ দেওয়া হয়েছে। মাছের পোনার মধ্যে রয়েছে পাবদা, শিং, গুলসা, মনো সেক্স তেলাপিয়া, পাঙ্গাস ইত্যাদি। প্রকল্পের অর্থ যথেষ্ট নয় এরবাইরে চাষীকে কিছু ব্যয় করার মানসিকতা থাকতে হবে।

উপ-প্রকল্প পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য হলো এলাকার মানুষকে উদ্বুদ্ধ করা। চাষীরা যাতে অবহিত হতে পারে এবং মাছ চাষ করে। তাদের দেখাদেখি অন্যরাও যাতে মাছ চাষ করে। এরমাধ্যমে আখাউড়ার সমস্ত এলাকা যেন মাছ চাষের আওতায় আসে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ