শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা

ইয়ার হোসেন   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের বনগাঁজ গ্রামে মৎস্যজীবীদের সাথে এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,এম রাশিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহানের সভাপতিিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়সল উদ্দিন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার মোঃ রেজাউল করিম।

সচেতনতা মূলক সভায় মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলার জন্য মৎস্যজীবীদের আহবান জানানো হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দূয়ারি জাল ও ঘণ মশারি জাল ব্যবহার না করার জন্য বলা হয়। তছাড়া মুক্ত জলাশয় থেকে ৯ ইঞ্চির নীচে রুই জাতীয় মাছের পোনা,১২ইঞ্চির নীচে বোয়াল,আইড় ও পাংগাস মাছের পোনা এবং দলবদ্ধ অবস্থায় শোল,গজার ও টাকি মাছের পোনা না ধরার জন্য মৎস্যজীবীদের অনুরোধ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ