| মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | ৬২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে পৌর শহরের রেলজংশন এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়া-লাকসাম জংশনের মাঝে ডাবল রেললাইন নির্মাণের কাজ চলছে। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশনের পূর্বপাশে আউটার মটরষ্যান্ড এলাকার রেলওয়ের লিজকৃত জায়গা থেকে উচ্ছেদের নির্দেশনার পাশাপাশি ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছেন না লিজ গ্রহীতারা।
বাংলাদেশ রেলওয়ের সিনিয়র ভূসম্পত্তি কর্মকর্তা মো:নজরুল ইসলাম জানান, রেলওয়ের সম্পত্তিতে ব্যবসা করছে অথচ ক্ষতিপূরণ নিয়ে এখনও সরে যাচ্ছেন না। তিনি আরও বলেন, রেলপথ নির্মাণ প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আখাউড়ার ওই অংশে পাকা, সেমি-পাকা বাড়িসহ বিভিন্ন স্থাপনা ও গাছপালা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।