Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ইয়ার হোসেন   |   শুক্রবার, ১৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় লিচু গাছ থেকে পড়ে মো. জাকির হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত হাজী শিরু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুর ১টার দিকে জাকির নিজ গ্রামের নিজের একটি লিচু গাছে উঠে লিচু পাড়ছিলেন। একপর্যায়ে হঠাৎ লিচু গাছের একটি ডাল ভেঙ্গে পড়ে নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মনির মোল্লা বলেন, আমাদের পাশের বাড়িতে দাওয়াত ছিল। জাকির গাছে উঠেছে দেখে আমি তাকে বলি, তাড়াতাড়ি নিচে নেমে আসতে। এরপর আমি গোসলে যাই। কিছুক্ষণ পর হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে বের হয়ে দেখি, সে গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছে।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ