Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় শিকারমুড়া মাহতাব চৌধুরীর স্মরণে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  |   বুধবার, ২০ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় শিকারমুড়া মাহতাব চৌধুরীর স্মরণে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিকারমুড়া চৌধুরী বাড়ির মাহতাব চৌধুরীর স্বরণে ও সৌদিআরব প্রবাসী যুবলীগনেতা মোঃ জিয়াউর রহমান চৌধুরীর নিজস্ব অর্থায়নে ও তাদের পরিবারের সহযোগীতায় ১৫০টি গরীব, অসহায়, কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসাবে বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল ২কেজি সেমাই, ১কেজি চিনি, ২০০গ্রাম গুড়া দুধ এবং ১টা নারিকেল। বুধবার দুপুরে তার নিজবাড়ীর প্রাঙ্গণে সামাজিক দুরত্ব রেখে এইসব ঈদ সামগ্রী বিতরন করা হয়।

 

ঈদ সামগ্রী বিতরনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাবলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবলীগ নেতা মোক্তার হোসেন ফয়সাল,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খায়রুল বাসার রিপু,স্থানীয় ওয়ার্ড মেম্বার হামদু মিয়া,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজ্বী হুমায়ুন চৌধুরী, মনিয়ন্দ ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহীম মিয়া,দলিল লিখক শাখাওয়াত হোসেন বাপ্পী এবং স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দসহ আরো অনেকে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ