Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ১০১ দরিদ্রকে বস্ত্র ও ঈদ সামগ্রী দিলেন দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ.

  |   বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ১০১ দরিদ্রকে বস্ত্র ও ঈদ সামগ্রী দিলেন দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ.

মোঃ সাইফুল ইসলাম: আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ১০১ দরিদ্রদের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন এর আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের ১০১ দরিদ্রদের হাতে শাড়ী, লুঙ্গি,সেমাই, চিনি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সংঘঠনের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন অত্র ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ জালাল উদ্দিন চেয়ারম্যান এবং উক্ত সংগঠনের বিভিন্ন কর্মীরা। বিতরণকালে প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন চেয়ারম্যান, দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের প্রসংশা করে বলেন এটি একটি মহত উদ্যোগ সমাজের বিভিন্ন দরিদ্রের পাশে সংঘঠনটি সবসময় পাশে থেকে কাজ করছেন। ভবিষ্যতে এই মহত উদ্যোগ অব্যাহত রাখার জন্য দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যান সংঘের আহবান জানান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আখাউড়া যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল মুমিন বাবুল, দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামসুল হক ভূইয়া, ৩নং ওয়ার্ডের সাধারণ-সম্পাদক মোঃ অহিদ ভূইয়া,  প্রবাসী কল্যাণ সংঘঠনের সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইব্রাহিম ভূইয়া লিটন, মোঃ সাইফুল ইসলাম (মাষ্টার), হারুন মিয়া সহ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ