Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় ৩ অটোরিকশা চোর কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  |   বুধবার, ২১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ৩ অটোরিকশা চোর কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় অটোরিকশা চুরি করে সেটা বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে আটক হয়েছেন ৩ চোর। পরে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটে আজ বুধবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় আখাউড়া পৌরসভার বঙ্গবন্ধু স্কয়ার এর বাইপাস এলাকায়। এর আগে জেলা সদর উপজেলার কোড্ডা গ্রামে চোরেরা অটোরিকশা বিক্রি করতে গেলে তাদের সেখান থেকে ধরে এনে বঙ্গবন্ধু স্কয়ারে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

গ্রেফতারকৃত চোরেরা হলেন, নোয়াখালী বেগমগঞ্জের হাজিপুর গ্রামের মোঃ ইসমাইল মিয়ার পুত্র মোঃ কামরুল ইসলাম(২০), ব্রাহ্মণবাড়িয়া মোড়াইল এলাকার মৃত শিশু মিয়ার পুত্র মোঃ দেলোয়ার হোসেন(৩২), বিজয় নগর উপজেলার সিঙ্গারবিল মধ্যপাড়ার মৃত লিটন মিয়ার পুত্র মোঃ সোহেল (২৭),

 

জানা গেছে গত রাত ২ টার সময় বিজয়নগর উপজেলার শ্রীপুর মোঃ ইয়াসিন মিয়ার অটোরিকশা চুরি করে কোড্ডা এলাকায় বিক্রি করতে গিয়ে এই ৩ চোর ধরা পড়েন।

এবিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, জনতা প্রথমে আটক করে পুলিশে খবর দেয়, তখন পুলিশ ঐ তিনজন কে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ