ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তিতাস নদী, বিজনা নদী, আড়িয়াজলা বিল, কুড়িবদ্ধ বিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ লাখ টাকার ৫০ টি চায়না রিং জাল ও ৫ টি খড়া জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় এক জেলেকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ – সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত তিতাস নদী, বিজনা নদী, ও বিভিন্ন বিলে এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কফিল উদ্দিন মাহমুদ। অভিযানে নিষিদ্ধ রিং জাল ব্যবহার করায় ১ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় জব্দকৃত চায়না রিং জালগুলো উপজেলার বড়বাজার ঘাটে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মো: আমিনুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কফিল উদ্দিন মাহমুদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।