Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরেই কোয়ারেইন্টাইনে ১০ বাংলাদেশী

  |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরেই কোয়ারেইন্টাইনে ১০ বাংলাদেশী

আখাউড়ার আলো২৪ ডেস্ক:ভারতে আটকে পড়া আরও ১০ জন বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে দেশে ফেরেন তারা।

তাদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। চেকপোস্ট থেকে তাদেরকে জেলার বিজয়গর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা সহকারী কমিশনার নাজমুল হাসান, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্প্রতিবার দুপুরে এই ১০ বাংলাদেশি চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা তাদেরকে বিজয়নগর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে নিয়েগেছেন।

এর আগে ভারতে আটকে পড়া ছয়জন বাংলাদেশি গত ৭ এপ্রিল আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ