Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া ও বিজয়নগরে বিজিবি’র হাতে বিদেশি মদ ও মাদকসহ ২ ভাই আটক

  |   বুধবার, ০১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া ও বিজয়নগরে বিজিবি’র হাতে বিদেশি মদ ও মাদকসহ ২ ভাই আটক

 

 আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিজয়নগর ও আখাউড়া উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কফ-১৩৪ বোতল, ভারতীয় ফেন্সিডিল-৫০ বোতল, ভারতীয় ইয়াবা-৩৮০ পিস এবং ভারতীয় হুইস্কি ৪৫ বোতল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এছাড়াও ০৪ বোতল ভারতীয় ইস্কফসহ ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ সাইমুর রহমান ও মোস্তাফিজুর রহমান নামে দুই ভাই কে আটক করা হয়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মিজানুর রহমান মঙ্গলবার (৩০ জুন) প্রেস বিজ্ঞপ্তি নং-৩৪ এর মাধ্যমে জানান, জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল বিওপি’র আওতাধীন কাশিনগর নামক এলাকা হতে ভারতীয় ইস্কফ-৮৯ বোতল, বাইসাইকেল-০১টি, মুকুন্দপুর বিওপি’র আওতাধীন কামালমোড়া নামক এলাকা হতে ভারতীয় ফেন্সিডিল-৫০ বোতল আটক করা হয়েছে।

অন্যদিকে আখাউড়া উপজেলার কর্নেলবাজার বিওপি’র আওতাধীন তুলাই শিমুল নামক এলাকা হতে ভারতীয় ইয়াবা-৩৮০ পিস এবং গংগাসাগর বিওপি’র আওতাধীন জয়নগর নামক এলাকা হতে ৪৫ বোতল ভারতীয় হুইস্কি মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এছাড়াও অত্র উপজেলার ফকিরমাড়া বিওপি’র ০৪ বোতল ভারতীয় ইস্কফসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয় যথাক্রম (১) মোঃ সাইমুর রহমান (২৫), (২) মোঃ মোস্তাফিজুর রহমান (২৪), উভয়ের পিতা- মোঃ আতিকুর রহমান ভূইয়া, গ্রামঃ নরপুর, পোঃ হীরাপুর তাদের কে আটক করা হয়। পরিচালিত অভিযান জব্দকত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালর সিজার মূল্য সর্বমাট-২,৪৩,৭০০/-। ধৃত আসামীদের কে বিজিবি কর্তক মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে এবং এ বিষয় উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৪ (ক) ৩৮/৪১ ধারা মোতাবেক আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ