Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া ও বিজয়নগরে বিদেশি মদ ও মাদকসহ ১ জন কে আটক করেছে বিজিবি

  |   শনিবার, ১০ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া ও বিজয়নগরে বিদেশি মদ ও মাদকসহ ১ জন কে আটক করেছে বিজিবি

 

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০৬ বোতল ভারতীয় হুইস্কি, ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২৭২ বোতল ভারতীয় ইস্কফ, ০২ কেজি ভারতীয় গাঁজা এবং ২৭১ পিস ইয়াবা’সহ ০১ জন আসামী আটক করা হয়েছে।সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন আজ শনিবার (১০ অক্টোবর ) প্রেস বিজ্ঞপ্তি নং-৭৫/২০ এর মাধ্যমে জানান অত্র জেলার আখাউড়া উপজেলাধীন আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাউতলা নামক স্থান হতে ১৭২ পিস ভারতীয় ইয়াবা’সহ ০১ জন আসামী আটক করা হয়। আটককৃত চোরাকারবারী হলেন উপজেলার বাউতলা গ্রামের আঃ সালামের পুত্র মোঃ সবুজ মিয়া (২২), এছাড়াও একই উপজেলাধীন আজমপুর, কর্নেলবাজার ও ফকিরমোড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রাজাপুর, ইতনা ও ছোটকুড়িপাইকা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২৭২ বোতল ইস্কফ, ৩৩ বোতল ফেন্সিডিল, ০৬ বোতল হুইস্কি ও ০১ কেজি গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে বিজয়নগর উপজেলাধীন আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কাঞ্চনপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ২,১৯,৩০০/- টাকা। ধৃত আসামীকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য’সহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীর বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ