Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া ও বিজয়নগরে বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল সহ গ্রেফতার ২

  |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া ও বিজয়নগরে বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল সহ গ্রেফতার ২

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২৪৮ বোতল ভারতীয় ইস্কফ, ৮৭ পিস ইয়াবা, ০১টি মোটর সাইকেল ও ০২টি

মোবাইল ফোন’সহ ০২ জন মাদক চোরাকারবারী মোঃ সেলিম ভূইয়া ও মোঃ জামাল মিয়া কে আটক করা হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তি নং-৬৫/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার বিজয়নগর উপজেলাধীন লক্ষীপুর বিওপি’র আওতাধীন সীমান্ত হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তোফায়েলনগর নামক স্থান হতে ৮৭ পিস ইয়াবা, ০১টি মোটরসাইকেল ও ০২টি মোবাইল সেট’সহ ০১ জন মাদক চোরাকারবারী আটক করা হয়েছে। আটককৃত আসামী রা হলেন, বিজয়নগর উপজেলার মুকুন্দপুর তোফায়েল নগর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে মোঃ সেলিম ভূইয়া (৩২), অন্যদিকে আখাউড়া উপজেলাধীন ফকিরমোড়া বিওপি’র আওতাধীন সীমান্ত হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল্লাহপুর (ধলেশ্বর) নামক স্থান হতে ১৫৮ বোতল ভারতীয় ইস্কফ’সহ ০১ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামী হলেন, আখাউড়া উপজেলা দক্ষিণ ইউপির ছোটকুড়িপাইকা গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মোঃ জামাল মিয়া (৩৫), এছাড়াও কর্নেলবাজার বিওপি’র আওতাধীন আইরল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ৪,৪৭,৩০০/- টাকা। ধৃত আসামীদ্বয়কে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য
মালামাল এবং আসামি সহ আখাউড়া ও বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ