শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা ও পথসভা

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা ও পথসভা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকালে আখাউড়া মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারসহ আশেপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মুশফিকুর রহমানের সালাম জানানো হয় এবং ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান নেতাকর্মীরা।

পরে মোগড়া বাজার তিন রাস্তার মোড়ে পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বেস পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রুকন উদ্দিন লিটন,
ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবির জীবন, ইউনিয়ন বিএনপি সভাপতি ওহাব মিয়া প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, মুশফিকুর রহমান একজন সাবেক এমপি, সাবেক সচিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী। মুশফিকুর রহমানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ